বাস-লেগুনা সংঘর্ষ : নিহত ৬

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

বাস-লেগুনা সংঘর্ষ : নিহত ৬

Manual2 Ad Code

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে এক নারীসহ ৬ যাত্রী নিহত এবং আরও ছয় যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা যাত্রী নিয়ে আউটপাড়া এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীতগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানিয়েছেন, নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন।

Manual1 Ad Code

তিনি জানান, সংঘর্ষে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এক নারী, লেগুনা চালকসহ ৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন, নূর মোহাম্মদ (৩৫), বাবুল (৩৫), হাবিবুল্লাহ (৩৮), নজরুল হোসেন (১৮), আশিকুল ইসলাম (৪২) ও নাজমুল হক (৪০)।

তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বিভিন্ন কারখানার শ্রমিক বলে জানা গেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code