সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: রংপুরের বদরগঞ্জ উপজেলায় শনিবার দিবাগত রাতে ভাতিজার হাতে চাচা অহিদুল হক (৫৫) খুন হয়েছেন। উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভাতিজা শফিউলের সঙ্গে চাচা অহিদুল হকের জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি