সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুজনকে ‘ডাকাত’ বলছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গজরা এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। তারা ডাকাত দলের সদস্য ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি