সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: প্রেমের বিয়ে পরিবার মেনে না নেয়ায় একই ওড়নায় ঝুলে আত্মহত্যা করেছে মোবারক (২২) ও শারমীন (১৯) নামের এক নব দম্পতি।
বুধবার রাতে কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার রাতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, বিয়ের পর ওই নব দম্পতি নগরীর শাকতলা এলাকার আবদুর রাজ্জাকের মালিকানাধীন বস্তিতে বাসা ভাড়া নেয়।
কিন্তু মোবারকের পরিবার ওই বিয়ে মেনে না নেয়ায় বুধবার রাতে স্বামী-স্ত্রী রাগে-ক্ষোভে একই ওড়নায় ঘরের ভেতর ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে মরদেহদ্বয়ের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি