দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: লক্ষীপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

আটককৃতরা হলও, নজরুল ইসলাম জসিম, ফরহাদ উদ্দিন সিফাত, নোমান ও মাহবুবুর রহমান হৃদয়।

Manual7 Ad Code

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার গোপীনাথপুরে সন্ত্রাসীরা কহিনুর নামে এক নারী ও আবদুস সাত্তারকে তাদের বাড়ীতে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছয় লাখ টাকার চেক লিখিয়ে নেয়। পরে তারা তাদের সহযোগী ফরহাদ উদ্দিন সিফাতকে শহরের এনসিসি ব্যাংকে টাকা তুলতে পাঠায়।

Manual8 Ad Code

এ খবর পেয়ে স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম এনসিসি ব্যাংকে অভিযান চালিয়ে টাকা তুলতে আসা সিফাতকে চেকসহ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয় নোমানকে। পরে নোমানের দেওয়া তথ্যের সূত্রে গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মাহবুবুর রহমান হৃদয় ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জসিমকে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code