জকিগঞ্জে কলেজ ছাত্রীর উপর হামলা : বখাটের ভাই আটক

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭

জকিগঞ্জে কলেজ ছাত্রীর উপর হামলা : বখাটের ভাই আটক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রী ঝুমা বেগম সুমাকে কুপিয়ে আহত করার ঘটনায় বখাটে বাহার উদ্দিনের বড় ভাই নাছির উদ্দিনকে আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

আহত ঝুমা ইছমতি ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

Manual4 Ad Code

রোববার রাতে পুলিশ জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত নাছির উদ্দিন রসুলপুর গ্রামের আবদুল গফুর পচনের ছেলে পুত্র।

তবে এ ঘটনার পর থেকেই বখাটে বাহার উদ্দিন পলাতক রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, ঘটনার পর থেকে বাহার উদ্দিন পলাতক রয়েছে। তাকে আটক করার জন্য পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

সিলেটের জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, মেয়েকে নিয়ে হাসপাতালে তার মা-বাবা থাকায় কেউ মামলা করতে আসেননি। পুলিশ থানা থেকে মামলার সকল প্রস্তুতি সম্পন্ন করে সুমার মা’র স্বাক্ষর আনতে সিলেট ওসমানী হাসপাতালে যাওয়া হবে।

Manual7 Ad Code

মামলার বাদী হবেন ঝুমার মা করিমা বেগম। মামলায় কাদের নাম উল্লেখ আছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখন তদন্তাধীন। তবে তদন্তে কয়েকজনের নাম পাওয়া গেছে। তবে আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

উল্লেখ্য, সাম্প্রতি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় গতকাল রোববার ঝুমা বাড়ি থেকে মা করিমা বেগমের সঙ্গে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে গ্রামের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায় বখাটে বাহার উদ্দিন। মায়ের চিৎকার শুনে উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দল কাদির এসে ঝুমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসাধীন জানিয়েছেন, কলেজ ছাত্রী সুমার অবস্থা কিছুটা ভালো। তার বাঁ হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শুধু তার হাতে ১৯টি সেলাই দেওয়া হয়েছে। এখন সে শঙ্কা মুক্ত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code