গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষ: নারীসহ নিহত ৫, আহত ২০

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষ: নারীসহ নিহত ৫, আহত ২০

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।

Manual3 Ad Code

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতদের মধ্যে এক নারীর পরিচয় জানা গেছে। তিনি হলেন গাজীপুর জেলা সদরের পুলিশ লাইন্স এলাকার শারমিন আক্তার(২৯)।

তাৎক্ষণিকভাবে হতাহত অন্যান্যদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code