মাদক দেশ ও জাতির জন্য ভয়ানক : বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭

মাদক দেশ ও জাতির জন্য ভয়ানক : বিভাগীয় কমিশনার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, মাদক দেশ ও জাতির জন্য ভয়ানক। যার ফলে ধবংশ হচ্ছে অনেক পরিবার।

Manual2 Ad Code

মঙ্গলবার মাদকবিরোধী বিশেষ অভিযান ও প্রচার প্রচারণা মাস জানুয়ারী উপলক্ষে রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি উক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, মাদকের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সামজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন। আমাদের দেশ মাদকদ্রব্য উৎপাদনকারী দেশ নয়, চোরাচালান ও কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের স্বার্থ হাসিলের জন্য মাদক প্রচার করে যাচ্ছে।

সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহবান জানিয়ে কমিশনার বলেন, এই অসাধু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুব সমাজ রুখে দাড়াতে হবে। অপরাধী যেই হোক না কেন তার জন্য শাস্তি দিতেই হবে। সামাজিক আন্দোলনই পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে।

Manual3 Ad Code

ডিডিজিএল উপপরিচালক দেবজিত সিনহার সভাপতিত্বে ও জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সিলেটের পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি বিপিএম মো. কামরুল আহসান, এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, এসএমপি উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক-মো. জাহাঙ্গির আলম, গ্রামীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। মানববন্ধনের মধ্য দিয়ে মাদকদ্রব্য মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারীর বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code