সীমান্তে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭

সীমান্তে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কক্সবাজারের টেকনাফের নাফনদী সংলগ্ন সাবরাং আছার বনিয়া এলাকা থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual7 Ad Code

মঙ্গলবার রাত ৮ টার দিকে ইয়াবার এই চালান উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে  নাজির পাড়া বিওপির জওয়ানরা নাফনদী সংলগ্ন সাবরাং আছার বনিয়ার জঙ্গলে অবস্থান নেয়।

Manual7 Ad Code

পরবর্তীতে বিজিবি জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে অন্ধকারে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।

পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে এসে গণনা করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায় যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে। এ ঘটনায় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code