সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সুন্দরবনের অন্যতম বৃহৎ দস্যুবাহিনী হিসেবে পরিচিত ‘জাহাঙ্গীর বাহিনী’ ২০ সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে।
রোববার দুপুরে বরিশালে র্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে দস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ অন্তত ২০ সদস্য ৩১টি আগ্নেয়াস্ত্র এ ১ হাজার ৫০৭ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন। এসময় র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব-আট এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির এ তথ্য জানিয়েছেন।
আত্মসমর্পণকারীরা হলেন-জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহাঙ্গীর শিকারি (৩৮), শেখ মো. ফরিদ (৩৮), মো. মারুফ শেখ (৪১), মো. আকরাম শেখ (৩৫), মো. মোস্তাহার শেখ (৫০), মো. এরশাদ খান (৩৫), মো. গাজী তরিকুল ইসলাম (৩৫), মো. কামরুল শেখ (২২), মো. কামরুল হাসান (৩৮), মো. হায়দার শেখ (২৯), মো. হারুন শেখ (৫৫), মো. আইয়ুব আলী শেখ (৫২), মো. মাফিকুল গাজী (৩৮), মো. কবির গাজী (৩২), মো. পলাশ হোসেন (৩৫), মো. বাছের শিকদার (২৬), মো. আবদুল হান্নান সরদার (২৩), মো. ইজাজ মোল্লা (৪১), মো. মহাসিন মোড়ল (৩৯) ও মো. ইয়াকুব সরদার (২৯)।
তাদের কাছ থেকে দেশি-বিদেশি ৩১টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন অস্ত্রের এক হাজার ৫০৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু বাহিনী হিসেবে পরিচিত। এ বাহিনীর দৌরাত্ম্যে সুন্দরবনের ওপর নির্ভরশীল কৃষক, জেলে ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।
এ নিয়ে এখন পর্যন্ত সুন্দরবন এলাকায় সক্রিয় দস্যু বাহিনীগুলোর মধ্যে ৯টি বাহিনী আত্মসমর্পণ করল। জাহাঙ্গীর বাহিনীর আগে মাস্টার বাহিনী, নোয়া বাহিনী, খোকাবাবু বাহিনী, শান্ত বাহিনী, আলম বাহিনী, সাগর বাহিনী, মস্তু বাহিনী ও ইলিয়াস বাহিনী আত্মসমর্পণ করে।
Design and developed by ওয়েব হোম বিডি