সরকার কোটি কোটি টাকা বরাদ্ধ প্রদান করছেন : শফিক চৌধুরী

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭

সরকার কোটি কোটি টাকা বরাদ্ধ প্রদান করছেন : শফিক চৌধুরী

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মতো বিশ্বনাথের নদী-খাল পুনঃখননের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্ধ প্রদান করছেন। নদী-খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। বাড়বে মাছের আশ্রয়স্থল। নদী-খাল খনন-পুনঃখননের ফলে বিভিন্ন স্থানে থাকা জলাবদ্ধ দূরীকরণের পাশাপাশি বৃদ্ধি পাবে কৃষি জমিতে সেচ প্রদানের সুযোগ সুবিধা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র দক্ষ নেতৃত্বের ফলে উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রুপকল্প-৪১ বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার সমভাবে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে।

Manual8 Ad Code

মঙ্গলবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের ‘বাউসী-ধরারাই গ্রাম’র মধ্য দিয়ে বয়ে যাওয়া ‘বাসীবিল-কালাচান্দের তলা’ পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে কাঁটাখাল’র ২ কিলোমিটার অংশে পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিলেটের সার্বিক তত্ত্বাবধানে প্রায় সাড়ে ১৯ লাখ টাকা ব্যয়ে কাঁটাখাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। কাঁটাখাল পুনঃখনন সম্পন্ন হলে ‘বিলবন্দ হাওড়’র জলাবদ্ধতা দূরীকরণ হওয়ায় পাশাপাশি বৃদ্ধি পাবে অত্র অঞ্চলের কৃষি উৎপাদন। সার্বিকভাবে উপকৃত হবে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর-ওসমানী নগর উপজেলা’ জনসাধারণ। ফলে ওই কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে এলাকাবাসীর মনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এলাকার প্রবীন মুরব্বী ও আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা জিয়াউল ইসলাম জিয়া ও উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম মঞ্জু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সহ সভাপতি সমছু মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, দশঘর ইফপির মেম্বার চুনু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামসুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফুল্লাহ সিতাব, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিআইডিসির ইঞ্জিনিয়ার আবুল হাসান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, মনির উদ্দিন মাস্টার, গয়াস মিয়া, লয়লু মিয়া, আনা মিয়া, আবদুল হাই, নূরুল ইসলাম, আবদুল মালিক, ফয়জুর রহমান, হাজী আবদুল কাদির, তৈয়ব আলী, বাবুল মিয়া, খয়রুল ইসলাম, আজফর আলী, অপু চৌধুরী, যুবলীগ নেতা তৈমুছ আলী, কামরুজ্জামান সেবুল, এনামুল হক এনাম, ইউসুফ আলী, নন্দ লাল বৈদ্য, আবদুল করিম, আলমগীর হোসেন, দশঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মুহিত চৌধুরী, ছাত্রলীগ নেতা মহসিন আহমদ, সেলিম মিয়া, কামরুল ইসলাম, রেদুয়ানুল করিম মাছুম, মিয়াদ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

এরপূর্বে শফিকুর রহমান চৌধুরী বাউসী গ্রামে এলাকার মহিলাদের কল্যাণে প্রতিষ্ঠিত ‘বাউসী সমবায় সমিতির পরিচিতি সভা ও ডাঃ রুহেল উদ্দিন’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাশেষে প্রবাসী আওয়ামী লীগ নেতা লয়লুছ খানের মায়ের কুলখানী ও দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমদ আলীর জাহাজার নামাজে উপস্থিত হন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code