গোয়াইনঘাটে যুবকের লাশ উদ্ধার, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যা

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭

গোয়াইনঘাটে যুবকের লাশ উদ্ধার, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যা

Manual4 Ad Code

আলী হোসেন, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে রাসেল মিয়া (২০) নামক এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

Manual4 Ad Code

শুক্রবার দুপুরে দমদমা হাওর থেকে গোয়াইনঘাটের থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সে উপজেলার বিছনাকান্দি এলাকার দমদমা গ্রামের রফিক মিয়ার পুত্র।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাসেল তার নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী উপর দমকা গ্রামের জামে মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিলে যায়। সেখান থেকে আর বাড়ি ফেরেনি রাসেল। সকালে স্থানীয় লোকজন রাসেলের গলায় উড়না পেচানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানার এস আই রাজীব মন্ডল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Manual2 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, রাসেলকে কে বা কারা হত্যার পর তার লাশ হাওরে ফেলে রেখে যায়। তবে তাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হতে পারে বলে তিনি জানান। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code