সুরঞ্জিত শুধু সুনামগঞ্জের নয়, গোটা এশিয়া মহাদেশের

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭

সুরঞ্জিত শুধু সুনামগঞ্জের নয়, গোটা এশিয়া মহাদেশের

Manual6 Ad Code

শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি :: জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আপ্তাব উদ্দিন বলেন, সুরঞ্জিত শুধু সুনামগঞ্জেরই নয় গোটা এশিয়া মহাদেশের মধ্যে একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন।

Manual5 Ad Code

বুধবার বিকেলে বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক রেলপথমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

তিনি বলেন, ভাটিবাংলা ও সুনামগঞ্জের অভিভাবক হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনের মৃত্যুতে আমরা অভিভাবকহীন হয়ে পরেছি। তার মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনদিন পূরণ হবার নয়।

তিনি আরো বলেন সুরঞ্জিত সেন সবসময়ই স্পষ্টবাদী ছিলেন, তিনি মানবতার কল্যানে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষজনকে নিয়ে সবসময় ভাবতেন। এভাবে সুনামগঞ্জের অনেক কৃতিমান রাজনৈতিক গুনীজনরা আমাদের ছেড়ে চলে যাওয়ায় সুনামগঞ্জের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পুরণ হবার নয়।

বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারন সম্পাদক রিংকু চৌধুরীর সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য এডভোকেট আব্দুল আজাদ রুমান, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, সুনামগঞ্জ জেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য গৌতম বণিক, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক রুকন উদ্দিন রাজু,সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া, শামীম আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আছমিনা বেগম, সমাজ কল্যান সম্পাদক মইন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান মিয়া, সিলেট স্বেচ্ছাসেবকলীগ নেতা নওশেবান চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা সৈনিকলীগের সভাপতি নোমান হাসান খান, সহ-সভাপতি শাফি উদ্দিন, সাধারন সম্পাদক মো. এনামুল হক এনাম, পৌর সৈনিকলীগের সদস্য মিহির আহমদ, জেলা যুব মহিলালীগের আহবায়ক সানজিদা নাসরিন ডায়না, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি সেলিম আহমেদ মিটু, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি গোলাম জিলানী সুহেল প্রমুখ।

Manual7 Ad Code

অপরদিকে, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক রুকন উদ্দিন রাজু সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত টেকনিক্যাল কলেজ ও মহিলা কলেজকে সরকারী করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

উল্লেখ্য, সুরঞ্জিত সেন গুপ্ত দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত হয়ে অবশেষে গত ৪টা ফেব্রুয়ারী ভোরে তিনি ঢাকার একটি হাসপাাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গত ৬ ফেব্রুয়ারী তার জন্মস্থান দিরাইয়ের আনোয়ারপুরে তার বাসভবণের পাশে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code