জামাতার হাতে শ্বশুর খুন : আলামত সংগ্রহে ক্রাইম সিন

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

জামাতার হাতে শ্বশুর খুন : আলামত সংগ্রহে ক্রাইম সিন

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি :: পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জের মাধবপুরে জামাতার হাতে শ্বশুরকে খুন ও একই পরিবারের ৪ জনকে আহত করার ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি’র ক্রাইম সিন দল। খুনের সাথে জড়িত দু’জনকে সনাক্ত করা হয়েছে।

রোববার সকালে সিআইডি ক্রাইম সিন-এর ৫ সদস্যের একটি দল ইন্সপেক্টর আব্দুল হাদির নেতৃত্বে ঘটনাস্থলে যান।

সিআইডির পুলিশ ইন্সপেক্টর আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা বিভিন্ন কাপড়, মাটিসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে।

Manual3 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন পিপিএম জানান, নিহত কামাল মিয়ার পরিবারের সকল সদস্যরা গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় রোববার বিকেল পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। তবে খুনের ঘটনায় জড়িত দু’জনকে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামে শুক্রবার গভীর রাতে জামাতা সাজু মিয়া ও তার সহযোগীরা কুপিয়ে শ্বশুর কামাল মিয়াকে খুন ও শাশুড়ি, শ্যালিকাসহ ৪ জনকে আহত করে। এরপর থেকেই সাজু ও তার সহযোগীরা পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code