গোয়াইনঘাটে ৩৫ হাজার জাল নোটসহ আটক ১, পুলিশ বলছে ১১ হাজার

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

গোয়াইনঘাটে ৩৫ হাজার জাল নোটসহ আটক ১, পুলিশ বলছে ১১ হাজার

Manual1 Ad Code

আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজার থেকে ৩৫ হাজার টাকার জাল নোটসহ সুকেশ রঞ্জন দে (৬০) নামক এক প্রতারককে আটক করেছে এলাকাবাসী।

Manual2 Ad Code

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে আটক সুকেশ রঞ্জন দে জাল টাকা নিয়ে ফতেহপুর বাজারের একটি মুদির দোকান থেকে পন্যক্রয়ের সময় দোকানীর দৃষ্টি পড়ে টাকার দিকে। তাৎক্ষনিক দোকানী জাল টাকা চিহ্নিত করলেও সুকেশ তা অস্বীকার করেন। পরে উভয়ের মধ্যে বাকভিতন্ডার এক পর্যায়ে বাজারে থাকা এলাকাবাসী এগিয়ে এসে জাল টাকা সনাক্ত করলে সুকেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে গনধূলাই দিয়ে পকেট থেকে বেড়িয়ে আসে ৩৫ হাজার টাকার জাল নোট। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন।

Manual7 Ad Code

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই সজল ফোর্স নিয়ে জনতার হাতে আটক সুকেশ রঞ্জন দেকে আটক করে থানায় নিয়ে আসেন।

Manual4 Ad Code

জানা যায়, আটক সুকেশ রঞ্জন দে সিলেট নগরীর সোবহানীঘাট যতরপুর এলাকার বাসিন্দা মৃত সুরেশ রঞ্জনদের ছেলে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এক হাজার টাকার ৫টি ও পাচঁশত টাকার নোট ১৩টি মোট সাড়ে ১১হাজার টাকার জাল নোট তার কাছে পাওয়া গেছে।

তিনি আরো জানান, আটক সুকেশ রঞ্জন দের বিরুদ্ধে সিলেট অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতে বিশেষ ক্ষমতায় ৭৮/২০০৫ইং আইনের মামলা বিচারাধীন রয়েছে।

আটক সুকেশ রঞ্জনকে জিঞ্জাসাবাদ করে মঙ্গলবার কোর্টে চালান করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code