খাদিজা হত্যাচেষ্টা মামলা : বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

খাদিজা হত্যাচেষ্টা মামলা : বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামী বদরুল আলমের যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Manual2 Ad Code

বুধবার বেলা ১২টার দিকে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই রায় দেন। রায় ঘোষণার সময় বদরুল আদালতে উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এর আগে রায় ঘোষণার জন্য সকাল ১০টার আগে বদরুলকে আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালতের কাঠগড়ায় নেয়া হয়।

Manual5 Ad Code

সাড়ে ১১টার পর চাঞ্চল্যকর এই মামলাটির রায় ঘোষণার জন্য আদালত কক্ষে আসেন বিচারক। এরপর মামলার একমাত্র আসামী বদরুলের উপস্থিতিতে তিনি রায় পড়া শুরু করেন।

প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর সিলেট সরকারী মহিলা কলেজ শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে এমসি কলেজ ক্যাম্পাসের পুকুরপাড়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

এ ঘটনায় বদরুলকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন তার চাচা আবদুল কুদ্দুস। পরে ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

গত বছরের ৮ নভেম্বর খাদিজা হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে অভিযোগপত্র দেন। পরে ১৫ নভেম্বর আদালত তা গ্রহণ করে। গত ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

৫ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের প্রথম দিন বদরুল আলমের বিরুদ্ধে আদালতে ১৭ জন সাক্ষ্য প্রদান করেন। পরে ১১ ডিসেম্বর ১৫ জন এবং ১৫ ডিসেম্বর সাক্ষ্য দেন আরও একজন। গত ২৬ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন খাদিজা। মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

গত ১ মার্চ সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ওই আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানে সীমাবদ্ধতা থাকায় মামলাটি দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code