জামালগঞ্জে ৫ গাজাঁখোরকে অর্থদন্ডাদেশ

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

জামালগঞ্জে ৫ গাজাঁখোরকে অর্থদন্ডাদেশ

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫জন গাজাঁখোর ও ব্যবসায়ীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামে গাঁজা ব্যবসায়ী নুরুল ইসলামের বসতঘরে থেকে তাদের আটক করা হয়।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন- রামনগর গ্রামের মৃত  ছকাত মিয়ার ছেলে মো. নুরুল আমীন, মনফর আলীর ছেলে পিয়ার আহমেদ, বর্মা উত্তর গ্রামের বশিরুল হকের ছেলে বদরুল মিয়া, খায়রুজ্জমান পিতা অঞ্জাত ও আলী আকবর।

Manual5 Ad Code

আটককৃতরা দীর্ঘদিন ধরে গাজাঁসেবক থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। আটককৃত নুরুল ইসলাম সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমানের চাচাতো ভাই।

Manual7 Ad Code

বৃহস্পতিবার ডিবি পুলিশ তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করলে বিঞ্জ বিচারক তাদেরকে অর্থ দন্ডাদেশ প্রদান করেন।

ডিবি পুলিশের এস আই সুজন দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code