সুনামগঞ্জে প্রতিপক্ষের সিগারেটের আগুনে দগ্ধ শিশুর চোখ

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৭

সুনামগঞ্জে প্রতিপক্ষের সিগারেটের আগুনে দগ্ধ শিশুর চোখ

Manual7 Ad Code

শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুলবাক গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে প্রতিপক্ষের সিগারেটের আগুনে দগ্ধ হলো নয় বছরের শিশু দোহার ডান চোখের একাংশ।

Manual2 Ad Code

সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাওঁ গ্রামের শহীদুল ইসলাম স্বপনের ছেলে। সে বর্তমানে পৌর শহরের বড়পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিশুটির পিতা শহীদুল ইসলাম স্বপন বাদী হয়ে শিমুলবাক গ্রামের প্রতিপক্ষ মৃত আব্দুল করিমের ছেলে আপ্তা মিয়া (৫০), মৃত আব্দুল ওয়াহাব (দারা মিয়া)’র ছেলে আমিরুল হক (৩৭), তার দুই সহোদর সাইফুল (৩২) ও মাছুম (২২)কে বিবাদী করে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দক্ষিণ সুনামগঞ্জ জোনে একটি মামলা দায়ের করেন। সি, আর মামলা নং-২৮/২০১৭ইং।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ মার্চ শিমুলবাক গ্রামে বার্ষিক জলসা উপলক্ষে শিশুটি পিতামাতার সাথে উপজেলার শিমুলবাক গ্রামে নানা ছিপত আলীর বাড়ীতে বেড়াতে গিয়েছিল । কিন্ত পরের দিন অর্থাৎ গত ৫মার্চ বিকেলে বন্ধুদের সাথে খেলা করতে বাহিরে যায়। ঠিক ঐ সময় নানাদের প্রতিপক্ষরা প্রতিশোধ নিতে শিশু দোহার উপর আক্রমণ চালায়। তারা শিশুটিকে কাঁধে তুলে তাদের বসত বাড়ীর উঠানে নিয়ে শিশুটির উপর চালায় অমানষিক শারীরিক নির্যাতন। আপ্তা মিয়ার নিদের্শে আমিরুল, সাইফুল ও মাসুম মিলে হুকুম তামিল করতে শিশুটির হাত পা ধরে রাখে।

Manual4 Ad Code

এ সময় আপ্তা মিয়ার মুখে থাকা জলন্ত সিগারেট নিয়ে শিশু দোহার ডান চোখের নিচের অংশে লাগিয়ে দিলে সে আগুনে দগ্ধ হয়। শিশুটির চিৎকার শুনে তার আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে তাদেরকে দেয়া হয় প্রাননাশের হুমকি। জীবনের ঝুঁকি নিয়ে আত্মীয় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে  চিকিৎসা দেন।  সে উকিলপাড়া নুরাণী আবাবিল শিশু একাডেমীর স্ট্যান্ডার টু তে অধ্যায়নরত আছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code