বিশ্বম্ভরপুরে ১৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

বিশ্বম্ভরপুরে ১৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ১৪৬ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ এবং ১৫ বোতল বিয়ার উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায়  ২ লাখ ২২ হাজার ৭৫০ টাকা।

Manual2 Ad Code

শনিবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপি’র নায়েক মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শরিফগঞ্জ নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ, ৯৬ বোতল ম্যাগ ডুয়েল মদ এবং ১৫ বোতল বিয়ার উদ্ধার করে।

এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় মদকগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code