দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানায় অভিযান, ১৩টি পরিবার অবরুদ্ধ

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানায় অভিযান, ১৩টি পরিবার অবরুদ্ধ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে ওই বাড়িতে নারী জঙ্গি মর্জিনাসহ একাধিক জঙ্গি রয়েছে।

Manual8 Ad Code

ঢাকা-চট্টগ্রামের ওই অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেওয়া তথ্যমতে শক্রবার ভোর থেকে শিববাড়ি এলাকার ৫তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এরপর ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা।

Manual6 Ad Code

শুক্রবার ভোর রাতে ভেতরে থাকা জঙ্গিরা গ্রেনেড চার্জ করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। এরপর কয়েক দফা গুলির শব্দও শোনা যায়।

Manual2 Ad Code

এদিকে, সন্দেহে ঘেরাও করে রাখা জঙ্গি আস্তানা আতিয়া মহল নামের বাড়ির দুটি ভবনে ১২ থেকে ১৩টি সাধারণ পরিবার অবরুদ্ধ রয়েছেন। তাদেরকে নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক চলমান জঙ্গিবিরোধী অভিযানে মিডিয়ার সহযোগিতা কামনা করে বলেন, দেশব্যাপী জঙ্গিদের নেটওয়ার্ক যাতে সংগঠিত না হতে পারে সেজন্যে মিডিয়াকর্মীদের সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করছি।

বাড়ির মালিক উস্তার আলী জানিয়েছেন, প্রায় তিন মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে কাওছার ও মর্জিনা নামের দুজন বাসা ভাড়া নেয়।

তিনি বলেন, প্রাণ কোম্পানীর সেলস রিপ্রেজেন্টিটিভ পরিচয়ে কাওছার ও মর্জিনা নামের দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। তবে তাদের আচরণে এতোদিন সন্দেহজনক কিছু চোখে পড়েনি।

Manual3 Ad Code

পুলিশের কাছ থেকে বিষয়টি অবগত হয়ে তিনি সহযোগিতা করছেন বলেও মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code