‘আতিয়া মহলে’ নিহত জঙ্গি মুসা কিনা জানতে মায়ের ডিএনএ সংগ্রহ

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭

‘আতিয়া মহলে’ নিহত জঙ্গি মুসা কিনা জানতে মায়ের ডিএনএ সংগ্রহ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়িতে আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৪ জঙ্গির একজন মুসা কিনা জানতে মুসার মায়ের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।

Manual4 Ad Code

আজ (বৃহস্পতিবার) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এই নমুনা সংগ্রহ করা হয়। এখন এই নমুনা নিহত জঙ্গিদের ডিএনএ নমুনার সাথে মিলিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাঁদের সাথে যোগ দেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। টানা ৫ দিনের অভিযান শেষে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অভিযান সমাপ্তের ঘোষণা দেয় সেনাবাহিনী।

অভিযানে আতিয়া মহলের ভেতরে থাকা ১ নারী জঙ্গি ও ৩ পুরুষ জঙ্গি নিহত হয়। নিহত ৩ পুরুষ জঙ্গির একজন জেএমবির শীর্ষ সন্ত্রাসী মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে ধারণা করছে কাউন্টার টেররিজম ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনী।

Manual3 Ad Code

তারা জানান, নিহত চার জঙ্গির একজনের চেহারার সঙ্গে মুসার চেহারার মিল রয়েছে। এছাড়া তার প্যারা কমান্ডোদের সঙ্গে লড়ার দক্ষতা, প্রতিরোধের কৌশল, লড়াকু মনোভাব, অভিযানের সময় ছটছটে আচরণ দেখে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ম‍ুসা।

Manual8 Ad Code

এখন ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে নিহত জঙ্গিদের মধ্যে মুসা আছেন কিনা।

আতিয়া মহলে ৫ দিনের জঙ্গিবরোধী অভিযানে ৪ জঙ্গি ছাড়াও পৃথক দুই বোমা বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ সদস্যসহ ছয়জন। আহত হন প্রায় অর্ধশত। অভিযান সমাপ্তের পর ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code