টি-টোয়েন্টি আর না খেলার সিদ্ধান্ত মাশরাফির

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

টি-টোয়েন্টি আর না খেলার সিদ্ধান্ত মাশরাফির

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক :: টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ফেসবুকে নিজের পেজে বাংলা ও ইংরেজি ভাষায় ঘোষণার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

Manual8 Ad Code

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জেতার পর তিনি এ কথা জানালেও এই সিরিজটি খেলবেন মাশরাফি।

Manual1 Ad Code

ফেসবুকে তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে বাংলাদেশ টিমকে ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি, বর্তমান দলটি একটি ভালো দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার ওপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

বিদায়বেলায় ভক্ত-পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি বলেছেন, ‘আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সব সময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সব সময় চেষ্টা করেছি আমার ভক্তদের খুশি করার। আমি আমার প্রত্যেক ভক্তের কাছে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভালো খেলছি। আমি নিশ্চিত, বাংলাদেশ সামনের দিনগুলোতেও ভালো ক্রিকেট খেলবে।’

Manual5 Ad Code

২০০৬ সালের নভেম্বরে খুলনায় বাংলাদেশের টি-টোয়েন্টি অভিষেকে ম্যাচসেরা হন মাশরাফি। ৫২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অনেক দিন ধরেই ক্রিকেটের এই ফরমেট থেকে তার অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার চূড়ান্ত ঘোষণা এলো।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code