এইচএসসি পরিক্ষার দ্বিতীয় দিনে সিলেটে অনুপস্থিত ৫৮৩, বহিষ্কার ১

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

এইচএসসি পরিক্ষার দ্বিতীয় দিনে সিলেটে অনুপস্থিত ৫৮৩, বহিষ্কার ১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার সিলেট বোর্ডে ৫৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া একজনকে বহিষ্কার করা হয়েছে। এদিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম বলেন, দ্বিতীয় দিনে বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহিষ্কৃত পরীক্ষার্থী সিলেট এমসি কলেজের ছাত্র। সিলেট মদন মোহন কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে নকল করার দায়ে তাকে বহিষ্কার করা হয়।

তিনি বলেন, রুটিন অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় যথাসময়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের সিলেট বোর্ডের ৭৭টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৩ হাজার ৫০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৯২৩ জন অংশ নেয়।

Manual6 Ad Code

এরআগে রোববার বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code