ক্রিকেট এমন এক খেলা যেটি হাসাবে কম, কাঁদাবে বেশি : আফ্রিদি

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭

ক্রিকেট এমন এক খেলা যেটি হাসাবে কম, কাঁদাবে বেশি : আফ্রিদি

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :: ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ঘটে শহিদ খান আফ্রিদির। দীর্ঘ দুই দশক পর পাকিস্তান জাতীয় দলের হয়ে ক্রিকেটিং ক্যারিয়ারের ইতি ঘটে এই ড্যাশিং অলরাউন্ডারের। এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে প্রাণ খুলে কথা বলেন ‘বুমবুম’ আফ্রিদি। তিনি জানিয়েছেন, ক্রিকেট এমন এক খেলা যেটি কাঁদাবে বেশি কিন্তু হাসাবে কম।

Manual4 Ad Code

পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার সময়টুকুকেই জীবনের সবচেয়ে স্মরণীয় দিন বলে উল্লেখ করেন আফ্রিদি। ক্যারিয়ারের উত্থান-পতন সম্পর্কে তিনি বলেছেন, আমার পারফরম্যান্সের উত্থান-পতন ঘটেছে। ২০ থেকে ২১ বছরের ক্যারিয়ারে আপনি এমনটা দেখতেই পারেন।

Manual3 Ad Code

ক্যারিয়ারে সব ধরনের পরিস্থিতিরই মুখোমুখি হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট আপনাকে হাসাবে কম এবং কাঁদাবে বেশি। আর আমার সাথেও এমনটা হয়েছে। আমি কেঁদেছি, হেসেছি, আবেগময় হয়ে পড়েছি, আক্রমণাত্মক হয়েছি এবং সম্ভাব্য সব পরিস্থিতির মধ্য দিয়েই গেছি।’

এতটা লম্বা সময় ধরে যে পাকিস্তান ক্রিকেটের সেবা করতে পারবেন সেটা ভাবেননি আফ্রিদি। দুই দশকের মতো সময় জাতীয় দলের হয়ে খেলাকে স্বপ্ন পূরণের সঙ্গে তুলনা করেন তিনি, ‘এটি কোনো স্বপ্ন পূরণের মতো ব্যাপার।’

১৯৯৬ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয় আফ্রিদির। ২৭ টেস্টের ছোট ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরি এবং ৮টি সেঞ্চুরির সাহায্যে ১৭১৬ রান করার পাশাপাশি ৪৮ উইকেট নেন তিনি। অন্যদিকে ৩৯৮টি ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফসেঞ্চুরির সাহায্যে ৮০৬৪ রান করার পাশাপাশি ৩৯৫ উইকেট নেন এই ড্যাশিং অলরাউন্ডার। ৯৮টি টি-টোয়েন্টিতে ১৪০৫ রান করার পাশাপাশি ৯৭ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত আফ্রিদিই সর্বোচ্চ উইকেটশিকারি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code