সুয়ারেজের জোড়া গোলে বার্সেলোনার জয়

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

সুয়ারেজের জোড়া গোলে বার্সেলোনার জয়

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :: স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লুইস এনরিকের দল।

Manual6 Ad Code

আগের ম্যাচে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে ছিলো রিয়াল মাদ্রিদ। তবে, কয়েক ঘণ্টা পরেই লুইস সুয়ারেজের জোড়া গোলে ‘কাতালান ডার্বি’ জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেইমার যথারীতি ভীতি ছড়িয়েছেন প্রতিপক্ষের রক্ষণভাগে । গোল না পাওয়া লিওনেল মেসিও ছিলেন বেশ উজ্জ্বল। এদের ছাপিয়ে জয়ের নায়ক হয়েছেন আগের ম্যাচে বেঞ্চে বসে বার্সেলোনার গোল উৎসব দেখা সুয়ারেস। জোড়া গোল করেছেন এই উরুগুয়েন স্ট্রাইকার। অন্য গোলটি করেন ইভান রাকিটিচ। এই জয়ে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। সমান পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code