সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ১৪, ২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার শহরতলীর পূর্ব তিমিরপুর গ্রামের আপন ছোট ভাইকে খুন করে দাফন করা জন্য দুটি কবর খুড়ে রাখার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
এদিকে, কবর দেখার জন্য ওই বাড়ির সামনে জনতার উপচে পড়া ভীড়। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসে। আটক দুই সহদোরকে কোর্টে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত উকিল উল্লার দুই পুত্র আব্দুস সালাম ও ফারুকের মধ্যে দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া বাড়ির ভাগ ভাটোয়ার নিয়ে দুই সহদোরের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল।গত দুই দিন ধরে এই বিরোধ চরম আকার ধারন করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার সংঘর্ষে ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক বিচার বৈঠকে কোন সুরাহা দিতে পারেননি শালিস বৈঠকের লোকজন। অনেক সময় সালিশ বৈঠকের উপস্থিতিতে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। শালিস ও বিচার ব্যবস্থ্যার কোন সুরাহা না পেয়ে রাগে অভিমানে বড় ভাই আব্দুস সালাম গত শুক্রবার রাতে ছোট ভাই ফারুককে খুন করে দাফন করার জন্য বাড়ি সামনে প্রথমে একটি কবর কুড়ে রাখে। সে বাড়ির লোকজনকে ফারুককে খুন করে দাফন করবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছিল। এ খবর শুনে উকিল মিয়ার স্ত্রী মাসুক বিবি স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন।
স্থানীয় লোকজন সালামকে এই বিষয় মন থেকে বাদ দেওয়ার জন্য বুঝাতে চেষ্টা করেন। সালাম এতে আরো ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে ওই কবরের পাশে আরো একটি কবর কুড়ে রাখেন। সালাম ও ফারুকের মা আরো ভয় পেয়ে রবিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশের এস আই মলাই মিয়া ও এ এস আই আক্তারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাই সালাম (৪২) ও ফারুক (৩৮) কে আটক করে থানায় নিয়ে আসেন।
রবিবার সকালেই আটককৃত দুই সহদোরকে হবিগঞ্জ কোর্টে প্রেরন করে।
Design and developed by ওয়েব হোম বিডি