‘হোটেল রেইনট্রি’ কর্তৃপক্ষকে দেওয়া নোটিশের কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ২২, ২০১৭

‘হোটেল রেইনট্রি’ কর্তৃপক্ষকে দেওয়া নোটিশের কার্যক্রম স্থগিত

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বনানীর আলোচিত ‘হোটেল রেইনট্রি’ কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দেওয়া নোটিশের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নোটিশের কার্যক্রম কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (২২ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রেইনট্রি হোটেলের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

Manual5 Ad Code

গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে রেইনট্রি হোটেলের এমডি শাহ মোহাম্মদ আদনান হারুনকে হাজির হয়ে তার হোটেলে পাওয়া মদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়।

Manual8 Ad Code

ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এমডি শাহ মোহাম্মদ আদনান হারুন। সেই রিটের প্রেক্ষিতেই আদালত এই আদেশ দিলেন।

উল্লেখ্য, বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পর রেইন্ট্রি হোটেল আলোচনায় আসে। কারণ ওই হোটেলটিতেই আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ অন্যরা ধর্ষণের এই ঘটনা ঘটান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code