গ্রিক দেবীর মুর্তিটি ফের স্থাপন করা হয়েছে

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭

গ্রিক দেবীর মুর্তিটি ফের স্থাপন করা হয়েছে

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেয়া গ্রিক দেবীর মুর্তিটি ফের অ্যনেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে। শনিবার রাত ১২টা দিকে মুর্তিটি বসানোর কাজ শেষ হয়।

Manual5 Ad Code

ভাস্কর মৃণাল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের শেষ দিকে এ মুর্তিটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মুর্তিটি অপসারণের দাবিতে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি পাঠান। বিবৃতিতে এটিকে মূর্তি হিসেবে উল্লেখ করেন তিনি। এরপর থেকে মুর্তিটি সরানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সংগঠনটি।

Manual7 Ad Code

হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে মুর্তিটি সরানোর কাজ শুরু হয়। রাত চারটার দিকে মুর্তিটি সরানোর কাজ শেষ হয়। ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে এটি সরানোর কাজ তত্ত্বাবধান করেছিলেন। সুপ্রিম কোর্টের মূল চত্বর থেকে সরানোর পর মুর্তিটি ত্রিপলে মুড়িয়ে সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের পেছন দিকে রাখা হয়েছিল।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code