বানিয়াচংয়ে নিখোঁজের ৪ দিন পর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৭

বানিয়াচংয়ে নিখোঁজের ৪ দিন পর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

Manual5 Ad Code

বানিয়াচং প্রতিনিধি :: নিখোঁজের চারদিন পর হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিষ্ণু দাস (১২) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার মদনপুর হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিষ্ণু উপজেলার রাজানগর গ্রামের হরিদাসের ছেলে। সে ঢাকার সাভারের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

Manual4 Ad Code

জানা যায়, রমজান মাসে স্কুল বন্ধ থাকায় কিছু দিনের জন্য বিষ্ণু বাড়িতে বেড়াতে এসেছিল। গত ৪ জুন সে নিঁখোজ হয়। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ নানান জায়গায় খোঁজেও তাকে পাওয়া যায়নি। পরে তার বাবা বাদী হয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মদনপুর হাওরে বিষ্ণুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Manual6 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code