জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ২২ জুন

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৭

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ২২ জুন

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধান আসামী করে দায়ের জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী শুনানি আগামী ২২ জুন।

বৃহস্পতিবার আসামীপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আকতারুজ্জামান নতুন দিন ধার্য করেন। রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে এ দুই মামলার বিচারকাজ চলছে।

Manual1 Ad Code

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে আদালতে পৌঁছান খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গেলো বছরের ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুরু করেন তিনি। এতে নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ দাবি করেন। এরপর আদালতে একটি লিখিত বক্তব্য পাঠ শুরু করেন খালেদা জিয়া, যা এখনও শেষ হয়নি।

বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশীদকে আংশিক জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খান। আইনজীবী আবদুর রেজ্জাক খান অসুস্থ হয়ে পড়ায় আংশিক জেরার পর সময়ের আবেদন করেন। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করা হয়। সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ২২ জুন দিন ধার্য করে আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

Manual4 Ad Code

মামলার অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Manual2 Ad Code

আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ অপর মামলাটি হয়। ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক হারুন অর রশিদ। খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

এ মামলার অপর আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code