সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর আলচিত সবুর হত্যার মামলার ২৭দিন পর রব্বান মিয়া (২৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সবুর হত্যার মামলার অন্যতম আসামী কানাইপুর গ্রামের পরবেশ মিয়ার পুত্র রব্বান মিয়া সৈয়দপুর বাজারের অবস্থান করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ও সাব ইন্সেপেক্টর প্রদ্যুৎ ঘোষ চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, কানাইপুর গ্রামে আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক মেম্বার ফরজ আলী, ইছমত আলী, বিল্লাল গ্রুপের সাথে বারিক মিয়া গংদের দীর্ঘদিন ধরে হামলা ও লুঠপাটের ঘটনা ঘটে আসছিলো। এনিয়ে একাধিক মামলা রয়েছে উভয় পক্ষের লোকজনের উপর।
গত ২ জুন শুক্রবার জুম্মার নামাযে পর গ্রামের মজসিদের জায়গা লীজ দেয়া হয়েছে কিনা ইমাম সাহেবের কাছে দিলদার আলী জানতে চাওয়া নিয়ে মজসিদের মোতল্লী ফরজ আলীর পুত্র আনোয়ার ও তার পক্ষের লোক বিল্লালের সাথে বারিক পক্ষের হাফিজের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে তিন জন আহত হন।
এ ঘটনার জের ধরে পরদিন শনিবার সকালে ফরজ আলী ইছমত বিল্লালসহ তাদের পক্ষের লোকজন হাফিজের বাড়ি দোকান ভাংচুর ও লুটপাট করে।
হামলাকারীরা স্বর্নালংকার, মোবাইল, দোকানের মালামাল, আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকা পরিমানের মালপত্র নিয়ে যায় ও ক্ষতি সাধন করে। হামলাকারীদের হামলায় সবুর নিহত হয়। সবুর নিহত হওয়ার তিনদিন পর সবুরের মা আজিজুন নেছা বাদি হয়ে ২৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা ঘটনার ২৮ দিনপর মামলার আসামী রব্বান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি