নবীগঞ্জে মামলা করে বিপাকে বাদীর পরিবারের লোকজন

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৭

নবীগঞ্জে মামলা করে বিপাকে বাদীর পরিবারের লোকজন

Manual8 Ad Code

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের শামির মিয়ার কন্যা সূমাইয়া একই গ্রামের সুফিয়ান আহমদের পুত্র রুহেলের সাথে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের প্রায় ৬ মাসে মধ্যেই যৌতুক লোভি রুহেল সুমাইয়াকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দেয়ার জন্য প্রতিনিয়তই নির্যাতন করতো।

Manual5 Ad Code

এ ঘটনায় সূমাইয়া বেগম বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যৌতুক আইনে মামলা দায়ের করলে নবীগঞ্জ থানা পুলিশ গত বুধবার রাতে বৈঠাখাল গ্রাম থেকে রুহেল (২৯)কে গ্রেফতার করে থানা নিয়ে এসে কোর্টে প্রেরন করে। রুহেল গ্রেফতার হওয়ার পর থেকেই রুহেলের আতœীয় স্বজনের বিভিন্ন ভয়ভীতিতে মানবতার ও আতংকে জীবন যাবন করচ্ছেন সূম্ইায়ার পরিবারের লোকজন।

জানা যায়, উল্লেখিত গ্রামের শামির মিয়ার কন্যার সাথে একই গ্রামের সুফিয়ানের পুত্র রুহেলের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেমের সর্ম্পকের সূত্রধরে গত বছরের নভেম্বর মাসের ১ তারিখ নোটারী পাবলিকের মাধ্যমে ৪ লক্ষ কাবিনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রুহেল সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালামের পালক মেয়ে মনোয়ারা বেগমের পুত্র। রুহেল তার চেয়ারম্যান নানার প্রভাবে বিয়ের কয়েক মাস পরেই রুহেল যৌতুকের টাকার জন্য সুমাইয়াকে নির্যাতন ও চাপ সুষ্টি করত। এঘটনায় সূমাইয়ার পিতাসহ আতœীয় স্বজন চেয়ারম্যানের কাছে বিচারের জন্য গেলে চেয়ারম্যান সূমাইয়ার আতœীয় স্বজনকে রুহেলের নামে সুমাইয়ার পিতার বাড়ি লিখে দিয়ে তাদের কাছে রুহেলকে নিয়ে যেতে বলেন। এছাড়া রুহেলের বিচার তিনি করতে পারবেনা বলেও জানান।

Manual8 Ad Code

কোন উপায় না দেখে সুমাইয়া কোর্টে মামলা দায়ের করলে নবীগঞ্জ থানা পুলিশ রুহেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করেন বলে সুমাইয়ার পরিবারের লোকজন জানান। রুহেলকে ছাড়িয়ে নিতে না পেরে রুহেলের আতœীয় স্বজন সুমাইয়ার পরিবারের লোকজন দেখে নেয়ার ও বিভিন্ন ডাকাতি চুরির মামলা আসামী করার হুমকি প্রদান করেন। তাদের হুমকিতে সুমাইয়ার পরিবারের লোকজন আতংকে রয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code