নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: পতিতাসহ ৬ পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৭

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: পতিতাসহ ৬ পলাতক আসামী গ্রেফতার

Manual2 Ad Code

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পতিতাসহ ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমানের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

জানা যায়, সোমবার ভোর রাতে নবীগঞ্জ থানার এস.আই.মোবারক হোসেন, এ.এস.আই জয়ন্ত তালুকদার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ, এ.এস.আই ছালাহ উদ্দিন, এ.এস.আই চিত্ত রঞ্জন এর যৌথ নেতৃত্বে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রাম থেকে গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের সায়েদ মিয়ার মেয়ে লাকি বেগম (২০) নামে এক পতিতা, গুজাখাই (বেতাপুর) গ্রামের মৃত রমজান মিয়ার পুত্র পলাতক আসামী ছাও মিয়া (৪৫), কাকুড়া গ্রামের গেদা মিয়ার পুত্র পরাতক আবুল কালাম (৪২), গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের মৃত জিকির উল্লাহ’র পুত্র সাহেব আলী (৪৫), পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের তকবির উল্লাহ’র পুত্র পলাতক আসামী আলাল মিয়া (২৮), একই ইউনিয়নের বড়গাও গ্রামের মৃত ছফই উল্লাহ’র পুত্র আল-আমিন মিয়াসহ ৬জনকে গ্রেফতার তরা হয়।

নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান জানান, নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে ১পতিতাসহ ৬জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে অভিযান অব্যাহত আছে।

Manual8 Ad Code

এদিকে, সোমবার সকাল ১১টার দিকে গ্রেফতারকৃত পতিতাসহ ৬ আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code