নবীগঞ্জে ১০হাজার মানুষ পানিবন্দী : নেই সরকারী ত্রাণ সামগ্রী

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

নবীগঞ্জে ১০হাজার মানুষ পানিবন্দী : নেই সরকারী ত্রাণ সামগ্রী

Manual2 Ad Code

এম. এ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব সীমান্তের বন্যা নিয়ন্ত্রন বাঁধ কুশিয়ারা ডাইকের বহিরাংশের ৭টি গ্রামের কয়েক হাজার মানুষ জলাবদ্ধতার জন্য দীর্ঘ ৮ মাস যাবত পানি বন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। বিপন্ন হয়ে পড়েছে ঐ ৭টি গ্রামের প্রায় ১০হাজার মানুষের জীবন।

বর্ষা মৌসুমে পাহাড়ী ঢলের পানি কুশিয়ারা নদী দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ায় কুশিয়ারার তীরবর্তী বাসিন্দাদের বাড়ীঘর ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। তার সাথে কুশিয়ারা ডাইকের বাহিরের অংশের তীরবর্তী ৭টি গ্রামের ১০হাজার মানুষ পরিবার পরিজন নিয়ে জলাবদ্ধতার শিকার হয়ে পানিবন্দী অবস্থায় মানবেতর দিনাতিপাত করছেন।

অপরদিকে, কুশিয়ারা ডাইকের অপর পার্শ্বের ২০টি গ্রামে কোন পানি নেই। একপাশে বন্যা অপর পাশে পানির জন্য হাহাকার এ যেন এক ব্যতিক্রমী দৃশ্য। ডাইকের জলাবদ্ধতার শিকার ৭টি গ্রামের মানুষের ৫শ পরিবারের মধ্যে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর বড় পুত্র দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ ব্যক্তিগতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কিন্তু দীর্ঘ ৮মাস অতিবাহিত হলেও ৭টি গ্রামের মানুষের মধ্যে কোন সরকারী ত্রাণ পৌছেনি।

কুশিয়ারা ডাইক এলাকায় সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডাইকের বাহিরের অংশে রাধাপুর, জামারগাঁও, পাদুল¬া, গালিমপুর, মাধবপুর,নতুন কসবা, দীঘলবাক সহ পাশ্ববর্তী আরো কয়েকটি গ্রামের মানুষ বর্ষাকালে পানিবন্দী অবস্থায় থাকতে হয়। জলাবদ্ধতার জন্য ঐ এলাকার ৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। ঐ বিদ্যালয়গুলোতে পানি প্রবেশ করায় ছাত্র/ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছে না। ফলে শিক্ষকরা বাধ্য প্রাথমিক স্কুল গুলোর ক্লাস অন্যত্র করছেন।

Manual7 Ad Code

রাধাপুর শিখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবা বেগম বলেন, আমাদের এলাকায় জলাবদ্ধতার ব্যাপক ক্ষতি হয়েছে। আমার স্কুলে হাঠু পানি জমে যাওয়া স্কুলটি বন্ধ রয়েছে। কবে এই পানি কমবে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

Manual8 Ad Code

জামারগাওঁ গ্রামের সাবেক মেম্বার আব্দুল বারিক রণি বলেন, কুশিয়ারা ডাইকের হুসেনপুরের ঢালা ও পাহারপুরের নিকট ২টি ¯¬ুইস গেইট নির্মান করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ঐ ৭টি গ্রামকে জলাবদ্ধতা ও অকাল বন্যার হাত থেকে বাঁচানো যাইতে পারে। এসব গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় বিপন্ন হয়ে পড়েছে।

রাধাপুর গ্রামের আনহার মিয়া বলেন, আমি পরিবার পরিজন নিয়ে দীর্ঘ ৮মাস যাবত পানিবন্দী অবস্থায় রয়েছি। প্রতি বর্ষা কালেই ৮ মাস পানি বন্দী থাকতে হয়। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, বিষয়টি আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এব্যাপারে পানিউন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি।

Manual5 Ad Code

জলাবদ্ধতার শিকার দূর্গত এলাকা পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু বলেন, বন্যা নিয়ন্ত্রন বাঁধ কুশিয়ারা ডাইক সেনাবাহিনীর মাধ্যমে পূর্ণঃনির্মাণ করার জন্য আমি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানাবো এবং ঐ এলাকায় ¯¬ুইস গেইট নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য জাতীয় সংসদে বিল উত্থাপন কওে পানি সম্পদমন্ত্রীর দৃষ্টি আর্কষন করবো।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code