‘হতদরিদ্র মানুষের পাশে বৃত্তবানদের দাঁড়ানো নৈতিক দায়িত্ব’

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৭

‘হতদরিদ্র মানুষের পাশে বৃত্তবানদের দাঁড়ানো নৈতিক দায়িত্ব’

Manual5 Ad Code

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: পানিবন্ধি মানুষের মানুষের মধ্যে ত্রান বিতরনকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেছেন, মানুষ মানুষের জন্য, হতদরিদ্র মানুষের পাশে বৃত্তবানদের দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আমাদের সমাজে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো হতদরিদ্র ও বন্যার্তদের পাশে দাঁড়ালে দূর্যোগ মোকাবেলায় সরকারে সহায়তা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজের দূর্যোগ মুখাবেলা করতে হবে।

শুক্রবার সকালে দীঘলবাক ইউনিয়নে এর ৬টি ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক পানিবন্ধি হতদ্রারিদ্র মানুষের মধ্যে ব্র্যাক ব্যাংকের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দীঘলবাক ইউপি চেয়ারম্যান হাজী আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাক ব্যাংক সিলেট এর রিজিওনাল হেড আব্দুল আজিজ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এম,মুজিবুর রহমান, ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ এরিয়া ম্যানাজার জনাব এস, কে আহসান হাবিব, ব্র্যাংক নবীগঞ্জ ব্র্যাঞ্চ ম্যানাজার সৈয়দ মহি উদ্দীন আহম্মেদ, ইউপি সদস্য ফখরুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা গুলজার হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

হত দ্রারিদ্র পরিবার গুলোর মধ্যে ৭কেজি চাল,১ কেজি ডাল, কেজি আলু, ১কেজি পেয়াজ, ১ কেজি তৈল প্যাকেট করে প্রদান করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য যে দীঘলবাক ইউনিয়নের ৮টি গ্রামের মানুষ র্দীঘ ৬ মাস যাবৎ পানিবন্ধি অবস্থায় রয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code