ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭

ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয়প্রতিপন্ন করতে বিদ্রুপাত্মক ও কটূক্তিকর  স্লোগান দেয়ার মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এবং মঞ্চের কর্মী সনাতন উল্লাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে আদালত আগামী ২৬ অক্টোবর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

Manual1 Ad Code

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাবিদুল ইসলাম  এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জামিনের শর্তভঙ্গ করায় আদালত তাদের বিরুদ্ধে এ আদেশ দেন।

Manual3 Ad Code

ইমরান এইচ সরকারের আইনজীবী নোমান হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

Manual4 Ad Code

ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মিছিলে ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না, বাংলাদেশ হারেনি, হেরে গেছে হাসিনা’ স্লোগান দেওয়া হয়। মিছিলে এমন স্লোগান দেওয়া বাদীর মানহানি হয়েছে দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় এ মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code