বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য

Manual4 Ad Code

নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর ধার্য করেছে আদালত।

মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আদালতে উপস্থিত ছিলেরন। আজ মঙ্গলবার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি।

তার পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সময়ের আবেদন করেন।আবেদনটি শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নবী সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ১২ নভেম্বর ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর শাহজাহানপুর থানাধীন বাটা সু স্টোরের সামনে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই বছর ২০ মার্চ ওই থানার এসআই রুহুল আমিন মুন্সি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Manual8 Ad Code

ওদিকে, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩১ ডিসেম্বর ধার্য করেছে ঢাকা মহানআদালতের  হাকিম আব্দুল্লাহ আল মাসুদ।

আজ মঙ্গলবার মামলাটি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩১ ডিসেম্বর ধার্য্য করা হয়েছে।

Manual7 Ad Code

মামলার আরজিতে বলা হয়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর ইষ্ট লন্ডনের বেথনাল গ্রিন এলাকার ইয়র্ক হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান তার বক্তব্যে দেশ এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা, স্বাধীনতাযুদ্ধের ইতিহাস এবং ওই যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে প্রশ্নবিদ্ধ, বিকৃত ও অস্বীকার করার চেষ্টা করছেন।

এছাড়া, বাদী তারেক রহমানকে বাংলাদেশ ও দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, দশ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার নীল নকশা প্রণয়নকারী বলেও আরজিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছে ঢাকার বিশেষ জজ    আদালত।

Manual8 Ad Code

গত রবিবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য  ধার্য তারিখে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ শুনানি পেছানোর আবেদন করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতির মামলা দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেয়া হয়। এর মধ্যদিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code