বিজয়নগর থেকে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

বিজয়নগর থেকে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ২

Manual5 Ad Code

ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই সক্রিয় মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual8 Ad Code

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বিজয়নগর থানাধীন আদমপুর গ্রামস্থ জনৈক মো: সফিউল্লাহ এর বসত বাড়ীর পার্শ্ব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসম তাদের কাছ থেকে ৫শ পিছ ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- বিজয়নগর থানাধীন আদমপুর উল্টরপাড়া গ্রামের মৃত আ: আহাদের ছেলে মো: সফিউল্লাহ (৩৮) ও
আখাউড়া থানাধীন রাজাপুর গ্রামের মৃত আ: মালেকের ছেলে মো: খায়ের মিয়া (৪৮)।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code