সৌদিতে ৩ দিনে ২৪ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭

সৌদিতে ৩ দিনে ২৪ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

Manual8 Ad Code

অভিবাসী ও শ্রমিক আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে তিন দিনে প্রায় ২৪ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানায়।

এসপিএর বরাত দিয়ে সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, ১৫ হাজার ৭০২ জনকে অভিবাসী আইনে, তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইনে ও চার হাজার ৩৫৩ জনকে শ্রমিক আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এরা কোন দেশের নাগরিক, তা বলা হয়নি।

Manual7 Ad Code

২৪ হাজার জনের মধ্যে ৪২ শতাংশ মক্কা থেকে, ১৯ শতাংশ রিয়াদ, ১১ শতাংশ আসির, ৬ শতাংশ জাজান ও ৫ শতাংশ দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরো ৩৯৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদিতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আট হাজার ৪৩৩ জনকে সৌদি আরবের প্রবাসী দপ্তরে রাখা হয়েছে। তাদের মধ্যে সাত হাজার ৪৯১ জন পুরুষ ও ৯৪২ জন নারী রয়েছে।

এদিকে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা করার অভিযোগে ২৫ সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code