আজীবন প্রেসিডেন্টের পূর্ণ বেতন পাবেন মুগাবে

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৭

আজীবন প্রেসিডেন্টের পূর্ণ বেতন পাবেন মুগাবে

Manual3 Ad Code

সামরিক হস্তক্ষেপ ও জনগণের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। কিন্তু দিনশেষে ‘সোনালী বিদায়’ পেয়েছেন স্বাধীনতার এই নায়ক। দ্য ইন্ডিপেনডেন্ট

জিম্বাবুয়ে প্রশাসন জানিয়েছে, আমৃত্যু প্রেসিডেন্টের জন্য নির্ধারিত মাসিক ৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন মুগাবে। মুগাবের মৃত্যুর পর স্ত্রী গ্রেস মুগাবে আজীবন তার বেতনের অর্ধেক পাবেন। ৩৭ বছর ধরে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেওয়া মুগাবের পদত্যাগের পর তাকে বিচারের সম্মুখীন করার কথা থাকলেও তা করা হয়নি। এমনকি মুগাবেকে যেন অভিশংসনের মুখে পড়তে না হয় তার জন্য যথেষ্ট তৎপর ছিল জিম্বাবুয়ে। তারা দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসন থেকে মুক্তি চেয়েছিল, কিন্তু সেটি স্বাধীনতার এক সৈনিককে অমর্যাদা করার মধ্য দিয়ে নয়। তাই চাপের মুখে ক্ষমতা ছাড়লেও নির্বাসন নয়, পরিবার নিয়ে আড়ম্বরপূর্ণ জীবনযাপন করবেন ৯৩ বছরের এই রাজনীতিবিদ, সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাবেন পূর্ণ নিরাপত্তা, চিকিৎসাসেবা। প্রতিবছর ১ লাখ ১২ হাজার ৫০০ পাউন্ড বেতন গ্রহণ করবেন তিনি।

Manual7 Ad Code

দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, মুগাবের চেয়ে ৪০ বছরের ছোট তার স্ত্রী গ্রেস মুগাবে এই বেতন দিয়ে মনের আনন্দেই শপিং করতে পারবেন। গ্রেসকে সৌখিন ফার্স্টলেডিদের মধ্যে অন্যতম বলে ধরা হয়। শপিংপ্রিয় গ্রেসের বিশেষ ঝোঁক জুতার প্রতি। ‘গুচি গ্রেস’ নামে খ্যাতি আছে তার। দক্ষিণ আফ্রিকায় গ্রেসের মিলিয়ন ডলারের সম্পত্তি ও দামি গাড়ি আছে। ১৯৯৬ সালে মুগাবেকে বিয়ে করে ফার্স্ট লেডি হয়েছিলেন তার এই সাবেক সেক্রেটারি। দ্য ইন্ডিপেনডেন্ট

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code