তিন তালাক দিলে স্বামীর ৩ বছরের সাজা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭

তিন তালাক দিলে স্বামীর ৩ বছরের সাজা

Manual6 Ad Code

তিন তালাকের মাধ্যমে বিয়ে বিচ্ছেদের চেষ্টা করা হলে স্বামীকে তিন বছরের সাজা দেয়ার প্রস্তাব করা হচ্ছে। এ বিষয়ে যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে স্বামীর জামিনের কোনো বিধান রাখা হয়নি। এটি একটি নতুন আইনের খসড়া। যা ভারতে তৈরি করা হচ্ছে।

Manual6 Ad Code

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিন তালাক বা তাৎক্ষণিক তালাকের এই প্রথার প্রচলন আছে মুসলিমদের মধ্যে। গত আগস্টে ভারতের সুপ্রিমকোর্ট এই তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করে। তা সত্ত্বেও তিন তালাক’বন্ধ হয়নি বলে জানায় দেশটির কর্মকর্তারা।

Manual1 Ad Code

তাই ভারতে এখন এমন এক আইনের প্রস্তাব করা হচ্ছে যাতে তিন তালাকের জন্য স্বামীর তিন বছরের সাজা ও জরিমানার বিধান করা হয়। এই প্রস্তাবটির নাম ‘মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ বিল।’ এটি আঞ্চলিক সরকারগুলোর কাছে পাঠানো হচ্ছে তাদের মতামতের জন্য।

ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে এই বিলটি পর্যালোচনা করা হতে পারে। এ মাসের মাঝামাঝি এই অধিবেশন শুরু হবে।

ভারতের সরকারী বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানাচ্ছে, স্ত্রীর ভরণপোষণ এবং সন্তানদের লালন-পালনের দায়িত্বের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা থাকবে বিলে। স্বামী যদি স্ত্রীকে ঘর ছেড়ে চলে যেতে বলেন, তখন যেন স্ত্রীর আইনি সুরক্ষা থাকে, সেজন্যেই এ বিধান রাখা হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code