ইরান অর্জন করেছে পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্তি

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭

ইরান অর্জন করেছে পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্তি

Manual3 Ad Code

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ইরান চিকিৎসা ও শিল্প খাতের জন্য ব্যবহার উপযোগী পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্তি ইতিমধ্যে অর্জন করেছে।

রোববার (০৩ ডিসেম্বর)ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের উপদেষ্টা আসকার জারেয়ান এ বার্তাটি প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনের পর আমরাই এই প্রযুক্তি উৎপন্ন করলাম।এটিতে কিছু অ্যাপ্লিকেশন যোগ করে তেল খাত ও কৃত্রিম উপগ্রহ স্থানান্তরের কাজে ব্যবহার করা সম্ভব হবে।

আসকার জারেয়ান বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে পরমাণুকর্মসূচির ক্ষেত্রে ইরানের সামনে সম্ভাবনার নতুন অনেক দিগন্ত উন্মাচন করেছেন।

Manual7 Ad Code

জারেয়ান বলেন, আয়ন থেরাপি প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে ইরান হবে বিশ্বের ষষ্ঠ দেশ।দেশের প্রথম আয়ন থেরাপি সেন্টার স্থাপন করা হবে যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ডলার।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code