সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭
মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় রুবেল মিয়া (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৮ ডিসেম্বর) ভোর রাতে শহরের বেরীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
তবে তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টি জানাতে সময় নিয়েছে। রুবেল মিয়া শহরের বেরীরচর এলাকার ফখরুল ইসলামের ছেলে। এর আগে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শাহবাব রহমান (২৩) ও নাহিদ আলম মাহি (১৮) নামে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
একজন আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল।
Design and developed by ওয়েব হোম বিডি