শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র ও কাঠ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধনে অর্থমন্ত্রী

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র ও কাঠ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধনে অর্থমন্ত্রী

Manual5 Ad Code

আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো দেশের দ্বিতীয় চা লিমাম কেন্দ্রের। চট্রগ্রামের পর দেশের ২য় চা নিলাম কেন্দ্রে উদ্বোধন হল চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার সময় মৌলভীবাজার সড়কের খান টাওয়ারে চা নিলাম কেন্দ্রের শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এসময় উপস্থিত ছিলেন, ট্রি প্লন্টআরস এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের আহবায়ক ও জাতিসংঘের সাবেক এম্বাসেডর ড. একে আব্দুল মোমেন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার ২ আসনের সাংসদ আব্দুল মতিন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান শাহাব উদ্দিন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার শাহ জালাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় চা নিলাম কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

মৌলভীবাজারে এ নিলাম কেন্দ্র স্থাপনের ফলে চট্টগ্রামে চা-পাতা পাঠানোর পরিবহন খরচ কমবে। সাথে সাশ্রয় হবে চা পাতা পাঠানো বাবদ পরিবহন জ্বালানির। আর এ জন্য ব্যয় কমবে। ব্যয় কমলে কম দামে চা-পাতা পাবেন ভোক্তারা।

Manual7 Ad Code

সিলেটে উৎপাদিত এই চায়ের ৭৫ ভাগই উৎপাদিত হয় মৌলভীবাজারের চা বাগানগুলোতে। সিলেটে উৎপাদিত চা নিলামের জন্য চট্টগ্রামে নিয়ে যেতে হয়। এজন্য পরিবহন ব্যয়সহ অন্যান্য খরচের জন্য বেড়ে যায় চায়ের দাম। যার কারণে ব্যবসায়ীদের আগ্রহ কমে যায়। এজন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপনের দাবি তুলেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

এটি বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২০১১ সালে ’শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র বাস্তবায়ন পরিষদ’ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়। সেই সংগঠন সিলেট বিভাগের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে আন্দোলন শুরু করে। ২০১২ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার সফরকালে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা- নিলাম কেন্দ্রে স্থাপনের ঘোষণা দেন।

এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে নিলাম কাজ পরিচালনার জন্য ’টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ (টিপিটিএবি) নামে একটি কমিটি আত্মপ্রকাশ করে এবং এই কমিটি নিবন্ধনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

সেই আবেদনের প্রেক্ষিতে ২৪ নভেম্বর শ্রীমঙ্গলে টি হেভেন রিসোর্টের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসন এবং টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) আয়োজিত সভায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক টিপিটিএবির নিবন্ধনপত্র হস্তান্তর করা হয়।

টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) সদস্য সচিব জহর তরফদার বলেন, শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের ফলে দেশে পাঁচ মিলিয়ন কেজি চা পাতা কম লাগবে। কারণ চট্টগ্রামে চা পাতা নিয়ে ওয়ার হাউজে রেখে আবার এটিকে নিলাম করে বাংলাদেশে পৌছাতে যে সময়টুকু ব্যয় হয় তার কারণে চায়ের লিকার কমে যায়। তখন বেশি পাতা দিয়ে লিকার করতে হয় এটি আর হবেনা। দ্বিতীয়ত চট্টগ্রামে চা পাতা নিয়ে গিয়ে নিলাম করে সারা দেশে পৌছাতে যে পরিবহন খরচ ব্যয় হয়- আমরা হিসেবে করে দেখেছি প্রায় দুই’শ কোটি টাকার পরিবহন জ্বালানী সাশ্রয় হবে।

এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের অধিনে শ্রীমঙ্গল ইসবপুরে নির্মিত রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ।

Manual2 Ad Code

আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে রাবার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন শেষে সেখানে একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code