সু চি’র খেতাব প্রত্যাহার করলো ডাবলিন সিটি কাউন্সিল

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭

সু চি’র খেতাব প্রত্যাহার করলো ডাবলিন সিটি কাউন্সিল

Manual6 Ad Code

‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে ভোট দিয়ে অং সান সু চি’র নাম অপসারণ করলেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা। শান্তিতে নোবেল জয়ী এই নেত্রীকে দেয়া সম্মাননা প্রত্যাহার করে নিতে ইতোমধ্যেই ভোট দিয়েছেন ডাবলিনের কাউন্সিলররা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনের ঘটনায় সু চির নীরব অবস্থান এবং সেনাবাহিনীর প্রতি তার সমর্থনকে কেন্দ্র করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

Manual3 Ad Code

খবরে বলা হয়, ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি’কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চি’র বিরুদ্ধে। এদিকে সু চি’কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তাঁর ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দেন।

এর আগে নভেম্বরে সু চি’র ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।

Manual4 Ad Code

প্রসঙ্গত, রোহিঙ্গা মুসলিমরা বহু বছর ধরেই মিয়ানমারে বাস করছেন। কিন্তু সরকার এই লোকজনকে নিজেদের দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। এমনকি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতার দেশটিতে রোহিঙ্গাদের অবৈধ বাঙালী অভিবাসাী বলে অভিহিত করে আসছে তারা।

চলতি আগস্টে সহিংসতা শুরুর আগে রাখাইনে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাস করত। কিন্তু সাম্প্রতিক সহিংসতা এড়াতে ৫ লক্ষেরও বেশী মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছেন, সেনাবাহিনী তাদের গ্রামে ঢুকে বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, লোকজনকে গুলি করে হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে। সেনাদের নির্যাতন থেকে বাঁচতে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারা।

Manual2 Ad Code

এছাড়া মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ এনেছে জাতিসংঘ, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলোও।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code