চলতি বছরে ৬৫ সংবাদকর্মী নিহত

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭

চলতি বছরে ৬৫ সংবাদকর্মী নিহত

Manual5 Ad Code

চলতি বছর বিশ্বজুড়ে ৬৫ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনই পেশাদার সাংবাদিক। মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার।

Manual2 Ad Code

এ বছর সাংবাদিক হত্যার যে, পরিসংখ্যান পাওয়া গেছে তা গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে সংস্থাটি।

Manual5 Ad Code

আগের চেয়ে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ কাজ ও এলাকা এড়িয়ে চলছেন বলে এ বছর মৃত্যুর হার কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

Manual3 Ad Code

পেশাগত দায়িত্ব পালনকালে চলতি বছর বাংলাদেশেও সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আবদুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে নিহত হন।

এ ছাড়া অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ পূর্বপশ্চিমডটকমের সিনিয়র রিপোর্টার উৎপল দাসের আজও খোঁজ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code