শ্রীমঙ্গল থেকে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৭

শ্রীমঙ্গল থেকে মাদক ব্যবসায়ী আটক

Manual5 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে থানাধীন ভুনবীর চৌমহনা জ্যোতি হার্ডওয়ার এর সামনে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ২শ ৫০ পিছ ইয়াবা, ১টি মোবাইল সেট ও ২টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।

Manual7 Ad Code

আটককৃত মাদক ব্যবসায়ী হলো- শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম লইয়ারকুল গ্রামের মো: জয়নাল মিয়ার ছেলে মো: জাহিদুল ইসলাম (১৯)।

Manual5 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code