জেরুজালেম প্রশ্নে জাতিসংঘে ভোট, ট্রাম্পের হুমকি

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

জেরুজালেম প্রশ্নে জাতিসংঘে ভোট, ট্রাম্পের হুমকি

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে তার স্বীকৃতির সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব দেশ ভোট দেবে তাদের অর্থনৈতিক সহায়তা কমিয়ে দেয়া হবে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন বসছে।

১৯৩ রাষ্ট্রের আন্তর্জাতিক এই সংস্থাটিতে আরব দেশসমূহ ও অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পক্ষ থেকে তুরস্ক ও ইয়েমেনের আহ্বানে এই জরুরি বৈঠক বসতে যাচ্ছে। জাতিসংঘ সনদের ৩৭৭ নম্বর অনুচ্ছেদের আওতায় সাধারণ পরিষদের অধিবেশনে এ প্রস্তাব পাস হলে সংশ্লিষ্ট পক্ষ তা মানতে বাধ্য।

বিশ্বব্যাপী সমালোচনার মুখে চলতি মাসের প্রথম দিকে ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, তারা আমাদের থেকে লাখ লাখ, এমনকি কোটি কোটি ডলার নেবে আর ভোট দেবে আমাদের বিরুদ্ধে। ঠিক আছে তারা আমাদের বিরুদ্ধে ভোট দিক। আমাদের অনেক অর্থ বাঁচবে। এতে আমাদের কিছু যায় আসে না।

Manual5 Ad Code

খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু বলা হয়েছে, জেরুজালেম নিয়ে যেকোনো সিদ্ধান্ত বাতিল করতে হবে।

নিকি হ্যালি

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি মঙ্গলবারই সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট দিলে সদস্য দেশগুলোকে দেখে নেওয়ার হুমকি দেন। একটি চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রবিরোধী এ প্রস্তাবে কোন কোন দেশ ভোট দিচ্ছে প্রেসিডেন্ট তার রিপোর্ট চেয়েছেন।

Manual7 Ad Code

গত সোমবার ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দেওয়ার পর বিষয়টি সাধারণ পরিষদে তোলা হচ্ছে। এই খসড়া প্রস্তাবে ১৪ সদস্যের ভোট দেয়াকে নিকি ওয়াশিংটনের জন্য এক ধরনের ‘অপমান’ হিসেবে অভিহিত করেছেন।

নিকি সদস্য দেশগুলোকে চিঠি দিয়ে বলেছেন, তাদেরকে জানানো হয়েছে যে, প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র এই ভোটাভুটিকে ব্যক্তিগতভাবে নিয়েছে।

Manual6 Ad Code

তিনি চিঠিতে লিখেছেন, প্রেসিডেন্ট এই ভোটাভুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। আমার উপর নির্দেশ আছে যে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেবে তাদের নাম সংগ্রহ করে প্রেসিডেন্টের কাছে একটা প্রতিবেদন দিই। আমরা জেরুজালেম প্রশ্নে প্রত্যেকটা ভোটের হিসাব রাখব।

এদিকে ট্রাম্পের ওই হুমকির প্রতিক্রিয়ায় বুধবার রাতে এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, যারা জাতিসংঘে ট্রাম্প সরকারের হিংস্র দাবির বিরুদ্ধে ভোট দেবে তাদেরকে হুমকি দিয়ে মার্কিন সরকার গণতন্ত্রের অবমাননা করেছে। তিনি মুখে গণতন্ত্রের যে দাবি করেন বাস্তবে তার অর্থ হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলে গণতন্ত্র বিপক্ষে চলে গেলে একনায়কতন্ত্র।

Manual7 Ad Code

তবে যুক্তরাষ্ট্রের এ হুমকিতে ভোটে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন কয়েকজন ঊর্ধ্বতন কূটনীতিক। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code