টাঙ্গুয়ার হাওরে মাছ ধরাকালে লাখ টাকার কারেন্ট জাল আটক

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

টাঙ্গুয়ার হাওরে মাছ ধরাকালে লাখ টাকার কারেন্ট জাল আটক

Manual6 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে বুধবার মধ্য রাতে প্রায় ১ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়েছে।’

Manual3 Ad Code

জানা গেছে , রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরা বন্ধে পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁনের নেতৃত্বে বুধবার মধ্যরাতে একদল পুলিশ অভিযানে নামে।’ অভিযানে হাওরের সংরক্ষিত জলমহালের ১৫টি স্পট থেকে প্রায় ১ লাখ টাকা মুল্যের ১৫টি নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। অভিযানে সিনিয়র সহকারি পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, ওসি সহিদুল্লাহ, ওসি শ্রী নন্দন কান্তি ধর সহ থানা একদল চৌকস পুলিশ সদস্য অংশ গ্রহন করেন।’

Manual5 Ad Code

জেলা প্রশাসকের তদারকিতে থাকা সংরক্ষিত জলাভুমি ৫৩টি জলমহালের সমন্বয়ে গঠিত রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওর।’ হাওর তীরবর্তী গ্রামের লোকজনের অভিযোগ, জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ গোলাবাড়ি, রংচী, মন্দিয়াতা ও রামসিংহপুর ৪টি আনসার ক্যাম্পের পিসি এপিসি সহ ২৪ জন আনসার নিরাপওা কাজে থাকলেও কিছু অসৎ আনসার সদস্যস্যের উৎকোচ দিয়ে প্র্য়াই দিবা রাত্রী হাওর তীরবর্তী বেশ কয়েকটি সংঘবদ্ধ মাছ লুটেরা জেলে গ্রুপ ও অতিথি পাখি শিকারী গ্রুপ মাছ লুট এবং পাখি শিকার করে আসছে।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code