যাত্রীবাহী বাস নদীতে পড়ে ২৭ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭

যাত্রীবাহী বাস নদীতে পড়ে ২৭ জনের মৃত্যু

Manual4 Ad Code

ভারতের রাজস্থানে শনিবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেছে। এতে অন্তত ২৭ জন নিহত এবং আহত হয়েছেন আরো প্রায় ২৪ জন। রাজস্থান রাজ্যের সাওয়াই মধুপুরের ধুবিতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জানা যায়নি দুর্ঘটনার কারণ।

Manual8 Ad Code

তবে সামাজিক মাধ্যমে পাওয়া দুর্ঘটনাকবলিত বাসটির ছবিতে দেখা যায়, সাদা রঙের বাসটি উদ্ধারে বেশ কয়েকজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভেতরে কেউ জীবিত রয়েছেন কিনা তাও খুঁজে দেখা হচ্ছে।

Manual7 Ad Code

জানা গেছে, বাসটি জয়পুর থেকে মাধোপুরের দিকে যাচ্ছিল। সোয়াই মাধোপুরের কাছে ধুবি এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নদীতে পড়ে যায় দ্রুতগতিতে থাকা বাসটি। প্রবল শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেছে। খবর পেয়ে সেখানে আসে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরাও।

Manual8 Ad Code

নদীতে পানি বেশি থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। বাকিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আরও ১৫ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। সুত্র : টাইমস অফ ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code